সারজিসকে সতর্কবার্তা নীলার, বললেন নিশ্চিহ্ন হবে এনসিপি
সারজিসকে সতর্কবার্তা নীলার, এনসিপি নিশ্চিহ্ন হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলমকে লক্ষ্য করে একটি কড়া বার্তা প্রকাশ করেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার (১৩ মে) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সারজিস আলম ও তার দলকে উদ্দেশ্য করে বলেন, বিরোধী দল হিসেবেও বাংলাদেশের মানুষ তাদের গ্রহণ করবে না এবং তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।

ফেসবুক পোস্টের বক্তব্য

নীলা ইসরাফিল তার স্ট্যাটাসে লেখেন, ‘প্রিয় সারজিস আলম, তোরা এখন বিরোধী দলে আছিস। কিন্তু মনে রাখিস, বিরোধী দল হিসাবেও তোদেরকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে। বাস্তবতা মেনে নাও রাজনীতিতে অবস্থান বদলায়, কিন্তু জনগণের রায়ই শেষ কথা। বিরোধী দলে আছ এটাই বিশাল ব্যাপার, কিন্তু জনগণের আস্থা অর্জন করাই এখন তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা।’

ভবিষ্যৎ প্রসঙ্গে সতর্কতা

তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু তোরা থাকবি কি থাকবি না সেটা নিয়ে চিন্তা কর। তোমরা রাজনৈতিকভাবে কতটা টিকে থাকতে পারবা, সেই প্রশ্নের উত্তর দিতে হবে এখনই। কারণ জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তির ভিত্তি টেকে না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নীলা ইসরাফিল সতর্ক করে বলেন, ‘সময়ের সংকেত স্পষ্ট জনগণ দেখছে, বিচার করছে, এবং মনে রাখছে। রাজনৈতিক উত্থান যেমন বাস্তব, পতনও তেমন বাস্তব আর সেই হিসাব শেষ পর্যন্ত জনগণই মেলায়। তোদের পতনের কাউন্টডাউন অনেক আগেই শুরু হয়েছে। এখন শুধু তার ধ্বনি আরও স্পষ্ট শোনা যাচ্ছে। প্রতিটি ভুল সিদ্ধান্ত, প্রতিটি বিভ্রান্তিকর অবস্থান, সেই পতনকে আরও ত্বরান্বিত করছে।’

পোস্টের শেষে তিনি বলেন, ‘এখন হুঁশিয়ার হওয়ার সময়। আত্মসমালোচনা করুন, জনগণের কাছে জবাব দিন, এবং মনে রাখুন বাংলাদেশের রাজনীতিতে শেষ শব্দ ক্ষমতা নয়, জনগণই বলে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ