গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হবে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির ওসি মিডিয়া জালাল উদ্দিন মাহমুদ।

থানা ভিত্তিক গ্রেফতার

অভিযানে সদর থানা থেকে ৮ জন, বাসন থানা থেকে ৬ জন, কোনাবাড়ী থানা থেকে ২ জন, কাশিমপুর থানা থেকে ৩ জন, গাছা থানা থেকে ৫ জন, পূবাইল থানা থেকে ২ জন, টঙ্গী পূর্ব থানা থেকে ২ জন এবং টঙ্গী পশ্চিম থানা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানের বিবরণ

সোমবার বিকালে জিএমপি এক প্রেস রিলিজে জানিয়েছে, বাসন থানাধীন মোগরখাল সাকিনস্থ কলম্বিয়া গার্মেন্টেসের সামনে ময়মনসিংহ টু ঢাকাগামী পাকা রাস্তার ওপর সন্ত্রাসী কর্মকাণ্ডে এবং সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের অপরাধে এই ৩০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২১ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

জিএমপির ওসি (মিডিয়া) জালাল উদ্দিন মাহমুদ বলেন, "গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত আছে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ