মীরসরাইয়ে ১২ ফুট অজগর উদ্ধার, বনে অবমুক্ত
মীরসরাইয়ে ১২ ফুট অজগর উদ্ধার, বনে অবমুক্ত

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় কৃষিজমির পাশে জালে আটকে পড়েছিল একটি বিশাল অজগর সাপ। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকা থেকে সাপটিকে উদ্ধার করে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা। পরে বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেকের গহীন জঙ্গলে এটি অবমুক্ত করা হয়।

কিভাবে আটকে পড়েছিল অজগরটি?

স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকায় কৃষিজমির চারপাশে দেওয়া জালে একটি অজগর সাপ আটকে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ করলে দলটি এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

উদ্ধারকারী দলের বিবরণ

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. নাইমুল ইসলাম নিলয় বলেন, ‘জালে একটি অজগর সাপ আটকা পড়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করি। এটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। পরবর্তীতে সাপটি বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেকের গহিণ জঙ্গলে অজগরটি অবমুক্ত করা হয়।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বন কর্মকর্তার মতামত

বড়তাকিয়া বনের বিট কর্মকর্তা অরুন রায় বলেন, ‘বন ছেড়ে লোকালয়ে চলে আসে অজগরটি। পরে রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. নাইমুল ইসলাম উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন বলে আমাকে জানিয়েছেন। যেহেতু এখন বর্ষাকাল ধারণা করছি, খাবারের জন্য বন ছেড়ে লোকালয়ে চলে এসেছিল।’

এই ঘটনা প্রমাণ করে যে বর্ষাকালে বন্যপ্রাণীরা প্রায়শই খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। স্থানীয় জনগণের সচেতনতা এবং উদ্ধারকারী দলের দ্রুত পদক্ষেপের কারণে সাপটি নিরাপদে উদ্ধার ও পুনর্বাসন করা সম্ভব হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ