শহীদ মিনারে বাধা: রুমিন ফারহানার বিএনপিকে সতর্কবার্তা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শহীদ দিবসের আলোচনায় সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপিকে সতর্ক করে বলেছেন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা দেওয়া তাদের জন্য ভালো হবে না। তিনি একুশের প্রথম প্রহরে উচ্ছৃঙ্খল আচরণের নিন্দা জানান।


