কিশোরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
কিশোরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম কালামিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) দুপুরে কাটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকালে উপজেলার লোহাজুরি ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামে তার মৃত্যু হয়।

নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ

নিহত শফিকুল ইসলাম ঝিড়ারপাড় গ্রামের রিয়াজউদ্দিন মিস্ত্রিবাড়ির মো. দুলা মিয়ার ছেলে। কিছুদিন আগে তিনি প্রবাস থেকে দেশে ফিরেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতের দিকে ঝিড়ারপাড় ঈদগা মাঠের পাশে নিজ বাড়ির অদূরেই শফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহত অবস্থায় উদ্ধার ও মৃত্যু

ঘটনার পরদিন সকালে (রোববার) ওই সড়ক দিয়ে একটি অটোরিকশা যাওয়ার সময় বিল পাড়ের সন্নিকটে গেলে চালক কারো গোঙানির শব্দ শুনতে পান। সেই সময় তার সন্দেহ হলে অটো রিকশাটি থামিয়ে শফিকুলকে মারাত্মক রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং শফিকুলকে উদ্ধার করে দ্রুত ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশের তদন্ত

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করছে। তাছাড়া এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ