শরীয়তপুরে পারিবারিক কলহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
শরীয়তপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শরীয়তপুরের গোসাইরহাটে পারিবারিক কলহকে কেন্দ্র করে ছোট ভাই জুয়েল সরদারের লাঠির আঘাতে বড় ভাই আমির হোসেন সরদার (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টায় উপজেলার পট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় আমিরকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত জুয়েল পলাতক রয়েছেন।

ঘটনার বিবরণ

নিহত আমির হোসেনের বোন রাশিদা বেগম জানান, অভিযুক্ত জুয়েল তার ছোট ভাই সোহেলকে না জানিয়ে তার কাছ থেকে ২১০০ টাকা চুরি করেন। এ বিষয়ে গতকাল মঙ্গলবার টাকা নিয়ে সোহেল ও জুয়েলের মধ্যে হাতাহাতি হয়। এ সময় বড় ভাই আমির হোসেন তাদের থামানোর চেষ্টা করলে পারিবারিক কলহ বাঁধে। এক পর্যায়ে জুয়েল কাঠের রোয়া দিয়ে বড় ভাই আমির হোসেনের মাথায় সজোরে আঘাত করলে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। তখন আমিরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ বিষয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন বলেন, অভিযোগ করলে মামলা নেওয়া হবে এবং আসামিকে ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুরে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ