লামায় নারী পর্যটকদের শ্লীলতাহানি: রিসোর্ট ম্যানেজারসহ দুইজন গ্রেফতার
লামায় নারী পর্যটক শ্লীলতাহানি: রিসোর্ট ম্যানেজার গ্রেফতার

বান্দরবানের লামায় দুই নারী পর্যটককে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি রিসোর্টের ম্যানেজারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা কারা?

গ্রেফতারকৃতরা হলেন রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ রাশেদ (২৫) ও তার সহযোগী মো. হৃদয় (২৮)। তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করেছিলেন ভুক্তভোগীদের একজন।

ঘটনার বিবরণ

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৫ জুন মাতামুহুরী নদীতে নৌকাভ্রমণে বেরিয়েছিলেন তিন পর্যটক। যন্ত্রচালিত নৌকায় লামা উপজেলা সদরে যাওয়ার সময় তাদের মধ্যে একজন নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর নদীর তীরে ওই রিসোর্টে বিশ্রামের জন্য যান। সেখানে দুই নারী পর্যটককে শ্লীলতাহানির পর ভিডিও ধারণ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পর্যটকদের একজন বাদী হয়ে রাশেদ, হৃদয়সহ তিন জনের নাম উল্লেখ করে মামলা করেন। এরপর রবিবার সন্ধ্যায় দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কক্ষে প্রবেশের পর যা ঘটে

মামলায় আরও উল্লেখ করা হয়, মানিকপুরের কাছাকাছি লামা উপজেলার ওই রিসোর্টে কিছুক্ষণ বিশ্রামের জন্য পর্যটকরা একটি কক্ষ নিয়েছিলেন। কক্ষে ঢোকার সঙ্গে সঙ্গে রিসোর্টের ম্যানেজার রাশেদ ও তার সঙ্গে থাকা হৃদয় বাইরের থেকে দরজা বন্ধ করে দেন। তারা আরও সাত থেকে আট জন লোক নিয়ে এসে কক্ষে ঢুকে পর্যটকদের মোবাইল কেড়ে নেন। এরপর দুই নারীকে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করেন। এ সময় দুজনের কানের দুল ও ব্যাগে থাকা ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি কাউকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান বলেন, ‘দুই নারী পর্যটককে শ্লীলতাহানির মামলায় তিন জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার দুজনের কাছ থেকে নারী পর্যটকদের কানের দুল ও আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’