পল্লবী এলাকায় মোবাইল ছিনতাইকারীকে হাতেনাতে আটক করল ট্রাফিক পুলিশ
পল্লবী এলাকায় মোবাইল ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

রাজধানীর পল্লবী এলাকায় যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় এক যুবককে হাতেনাতে আটক করেছেন সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা। আটক যুবকের নাম মো. মানিক (২৯)।

শুক্রবার (১৯ জুন) দুপুরে কালশী মোড়ে এ ঘটনা ঘটে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী ট্রাফিক মিরপুর বিভাগের বরাত দিয়ে জানান, দুপুরে ট্রাফিক পল্লবী জোনের কালশী মোড়ে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলী। এ সময় একটি মাইক্রোবাসের কাগজপত্র যাচাইয়ের জন্য গাড়িটিকে থামানোর সংকেত দেন তিনি।

চালকের সঙ্গে কথা বলার সময় সার্জেন্ট দেখতে পান, একজন ছিনতাইকারী গাড়িতে থাকা এক যাত্রীর মোবাইল ফোন নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করছেন। পরিস্থিতি বুঝে তিনি ধাওয়া করে মানিককে হাতেনাতে আটক করেন। পরে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে আটক মানিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ