সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) ও ছেলে ফরহাদ শাহ (৩০)।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনন্তপুর গ্রামের নুরুল আমিনের বাড়িতে একটি মুদি দোকান রয়েছে। সেই দোকানঘর সোমবার দুপুরে মেরামত করছিলেন তিনি ও তার ছেলে ফরহাদ শাহ। এসময় দোকান ঘরের টিনে ঘরের পাশে থাকা বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে যায়। এতে নুরুল আমিন ও তার ছেলে ফরহাদ শাহ বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে গিয়ে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তিনজনই গুরুতর আহত হন।

উদ্ধার ও মৃত্যু

পরে সেখানে থাকা স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, ঘরের ভেতরে দোকানঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ