সামাজিক নিরাপত্তায় দুর্নীতির তথ্য যাচাই চলছে: সমাজকল্যাণ মন্ত্রী
সামাজিক নিরাপত্তায় দুর্নীতির তথ্য যাচাই চলছে: মন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে যে সব অনিয়ম ও দুর্নীতি হয়েছে, সেই সব তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (৪ জুলাই) রংপুরে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফ্যামিলি কার্ড বাড়ি বাড়ি পৌঁছাবে

মন্ত্রী বলেন, সরকারের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের কাছে কারো যেতে হবে না। বাড়ি বাড়ি তথ্য সংগ্রহকারীরা তা কম্পিউটারে আপলোড করবে, এবং সেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে কারা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত। ফ্যামিলি কার্ড সবাই পাবে, তবে উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারের মাধ্যমে নির্দিষ্ট রূপরেখা অনুযায়ী। পরবর্তীতে তা যাচাই-বাছাই করা হবে।

দশ থেকে বারো সপ্তাহের মধ্যে বাস্তবায়ন

সমাজকল্যাণ মন্ত্রী জানান, সর্বোচ্চ দশ থেকে বারো সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রত্যেক উপজেলায়, রংপুর শহরসহ সর্বত্র ফ্যামিলি কার্ড চালু হয়ে যাবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতির ব্যাপারে একদম জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুর্নীতি করলে কাউকে ক্ষমা করা হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুর্নীতি যাচাইয়ে দেবপ্রিয় ভট্টাচার্যের রিপোর্ট

মন্ত্রী উল্লেখ করেন, বিগত সময়ের দুর্নীতি সম্পর্কে তথ্য সংগ্রহে অন্তর্বর্তীকালীন সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল। দেবপ্রিয় ভট্টাচার্য একটি রিপোর্ট জমা দিয়েছেন, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। এছাড়া দুর্নীতি ধরতে দুদকসহ অন্যান্য সংস্থাকে কাজে লাগানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জবাবদিহিতা ও গণতান্ত্রিক পরিবেশ

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সরকার জনগণ ও সংসদের কাছে জবাবদিহি করতে বদ্ধপরিকর। ১৮ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব নেওয়ার পর তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। তিনি একটি ভাইব্রেন্ট গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির ওপর জোর দেন এবং বিরোধী দলের সহযোগিতার প্রশংসা করেন।

পরিদর্শনকালে ক্ষোভ

এর আগে মন্ত্রী সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ধাপ কেল্লাবন্দ হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং, সরকারি শিশু পরিবার (বালিকা), আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ও সমাজসেবা কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে অফিস কক্ষে ধুলার কারণে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরে রংপুর বিভাগের আট জেলার সমাজকল্যাণ ও সমাজসেবা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এ সময় তার সাথে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ।