ফমেক হাসপাতালের সভাপতি শামা ওবায়েদ, জেনারেলের সভাপতি চৌধুরী নায়াব
ফমেক হাসপাতালের সভাপতি শামা ওবায়েদ, জেনারেলের চৌধুরী নায়াব

ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম। গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এই মনোনয়ন প্রদান করা হয়।

ফমেক হাসপাতালের নেতৃত্বে প্রতিমন্ত্রী

ফরিদপুরের অন্যতম গুরুত্বপূর্ণ এই চিকিৎসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে শামা ওবায়েদ ইসলামের অন্তর্ভুক্তি হাসপাতালের সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

ফরিদপুর জেনারেল হাসপাতালের নতুন সভাপতি

অপরদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফকে মনোনয়ন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। ১৫ জুন জারি করা স্মারক অনুযায়ী চৌধুরী নায়াব ইউসুফ এমপিকে নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফরিদপুর জেনারেল হাসপাতালের সুষ্ঠু পরিচালনা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে এই মনোনয়ন দেওয়া হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এই আদেশের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের কাছে প্রেরণ করা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তে ফরিদপুর জেনারেল হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ