চার দিন ধরে নিখোঁজ সাতক্ষীরার গৃহবধূ ইনা পারভীন চন্দনা
চার দিন ধরে নিখোঁজ সাতক্ষীরার গৃহবধূ চন্দনা

সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে গৃহবধূ ইনা পারভীন চন্দনা নিখোঁজ হয়েছেন। গেল চার দিন ধরে নিখোঁজ এই গৃহবধূ। এ ঘটনায় নিখোঁজ ডায়েরি হয়েছে সাতক্ষীরা থানায়।

পরিচয় ও পারিবারিক প্রেক্ষাপট

ইনা পারভীন চন্দনা (৩৫) কাটিয়া এলাকার রবিউল ইসলাম ভেন্ডারের দ্বিতীয় স্ত্রী। তিনি তালার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের মেয়ে।

বুধবার (১৭ জুন) রাতে সাধারণ ডায়েরিতে ইনা পারভীন চন্দনার বাবা মহিউদ্দীন শেখ উল্লেখ করেন, স্বামীর সঙ্গে কাটিয়া লস্করপড়ায় বসবাস করতেন চন্দনা। রোববার (১৪ জুন) সকাল ১০টার পর থেকে তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। নিকটতম স্বজন ও পরিচিতদের বাড়িতে সন্ধান করেও তাকে কোথাও পাওয়া যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জিডিতে আরও উল্লেখ করা হয়, চন্দনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তার স্বামী। স্বামী ও তার পরিবারের সদস্য দ্বারা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা অথবা কোনো ক্ষতি করতে পারে—এমন ধারণার কথাও জিডিতে উল্লেখ করেন তিনি।

তদন্ত কার্যক্রম

ঘটনার তদন্ত করছেন সাতক্ষীরা থানার এসআই আরিফ নিশাত। তিনি বলেন, সবদিক মাথায় রেখেই আমরা অনুসন্ধান করছি। এখনো কোনো সন্ধান মেলেনি। দেশের সব থানায় নিখোঁজের সন্ধান পেতে বেতার বার্তা পাঠানো হয়েছে।

সাতক্ষীরা জুড়ে নিখোঁজের খবর ছড়িয়ে পড়েছে। পুলিশ আশা করছে, দ্রুতই তার সন্ধান মিলবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ