জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান সেতুমন্ত্রীর
জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে কাজের আহ্বান সেতুমন্ত্রীর

জনগণকে কেন্দ্র করে দেশের সমৃদ্ধি অর্জনে দলীয় নেতাকর্মীদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার (১৯ জুন) রাজধানীর রায়েরবাজারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

জনগণের প্রত্যাশা ও দেশের প্রয়োজন

সেতুমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা ও দেশের প্রয়োজনকে সামনে রেখে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণই হতে হবে সব কার্যক্রমের মূল লক্ষ্য। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাওয়ার পর এখন দলীয় নেতাকর্মীদের ব্যক্তিস্বার্থ নয়, দেশের সমৃদ্ধি অর্জনকে প্রাধান্য দিতে হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ

আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে শেখ রবিউল আলম বলেন, নজরুল শুধু একজন সাহিত্যিকই নন, তিনি একজন রাজনীতিকও ছিলেন। তবে জাতীয় কবিকে যথাযথভাবে মূল্যায়ন ও স্মরণ করতে আমরা ব্যর্থ হয়েছি বলেও মন্তব্য করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ