বিদ্যুতের লোডশেডিং থাকবে, কমিয়ে আনার চেষ্টা চলছে: বিদ্যুৎমন্ত্রী
লোডশেডিং থাকবে, কমিয়ে আনার চেষ্টা চলছে: বিদ্যুৎমন্ত্রী

জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হলেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে। লোডশেডিং যাতে না থাকে, সে জন্য সরকার সচেষ্ট রয়েছে।

দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধের প্রভাব

ইকবাল হাসান মাহমুদ বলেন, দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় গতকাল লোডশেডিং দিতে হয়েছিল। এখন বিদ্যুতের উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। আর চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। এখন লোডশেডিং হবে ৩৩৯ মেগাওয়াট।

লোডশেডিং কমিয়ে আনার প্রচেষ্টা

বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি, এই ৩৩৯ মেগাওয়াটও কমিয়ে নিয়ে আসার জন্য। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে। যাতে না থাকে, সে জন্য আমরা সচেষ্ট আছি। গতকাল অবস্থা খারাপ ছিল, আজ আল্লাহর রহমতে সেখান থেকে আমরা উত্তরণ করতে পেরেছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ