শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
শহীদ জাহিদের মায়ের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা তার ক্যানসার আক্রান্ত ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

প্রধানমন্ত্রীর আশ্বাস

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্যানসার আক্রান্ত জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।

শহীদ পরিবারের করুণ ইতিহাস

২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক দুই সপ্তাহ পর তিনি জানতে পারেন তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যানসারে আক্রান্ত। এর সাত মাস পর স্বামীকেও হারান তিনি। স্বামী-সন্তান হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়েন ফাতেমা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপি চেয়ারম্যানের সহায়তা

ক্যানসারে আক্রান্ত সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তখন থেকে ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক, বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা চালানো হয়। তখন বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তিনি আতিকুর রহমানের মাধ্যমে জিসানের চিকিৎসার খোঁজখবর নিতেন। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্ত্বাবধানেই চলছে জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ