মমতাজ বেগম তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন
মমতাজ বেগম তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম পৃথক তিনটি মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। সোমবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ জামিন চেয়ে তাঁর আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ জামিন মঞ্জুর করেন।

মামলার বিবরণ

মমতাজ বেগমের বিরুদ্ধে ঢাকার কয়েকটি থানায় হত্যা ও হত্যাচেষ্টা অভিযোগে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে আশুলিয়া থানার একটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় অধস্তন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। এই তিন মামলায় তিনি জামিন পেলেও বাকি তিন মামলায় এখনও জামিন পাননি। ফলে তাঁর কারামুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

গ্রেপ্তারের ঘটনা

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। তাঁর সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার ও মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোসা. খায়রুন নেছা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ হোসেন ও মো. মাসুদুল আলম দোহা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ