সরকার পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে। বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) ক্যাডারের ২১ জন সিনিয়র কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
যারা পদোন্নতি পেয়েছেন
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. মুশফেকুর রহমান পদোন্নতি পেয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মো. মোশাররফ হোসেন পদোন্নতি পেয়ে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি হয়েছেন। ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমিউনিকেশনের অতিরিক্ত আইজিপি করা হয়েছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদও পদোন্নতি পেয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পর্যায়ে বদলি
ডিআইজি পর্যায়ে, প্রলয় চিসিমকে পিটিসি নোয়াখালীতে, মিয়া মাসুদ করিমকে এপিবিএন এফডিএমএন অফিসে, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুরে এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় বদলি করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজিদের মধ্যে মো. আসাদুজ্জামানকে র্যাবে, এ কে এম আখতারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টার্সে, মো. আল মামুনকে ২য় এপিবিএনে, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়ায় এবং মোহাম্মদ মাহিবুল ইসলাম খানকে সর্দাহ বাংলাদেশ পুলিশ একাডেমিতে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারিশকে পিটিসি রংপুরে এবং মোহাম্মদ রশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
এসপি পর্যায়ে বদলি
পুলিশ সুপার পর্যায়ে, কাজী এহসানুল কবিরকে পুলিশ হেডকোয়ার্টার্সে, মো. জাহিদুর রহমানকে সর্দাহ বাংলাদেশ পুলিশ একাডেমিতে, সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে এবং মো. শহিদুল ইসলাম ও মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।



