হাতিয়ায় নৌযান চলাচল বন্ধ, বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কার্যত অবরুদ্ধ
হাতিয়ায় নৌযান চলাচল বন্ধ, দ্বীপ উপজেলা অবরুদ্ধ

নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়া ও মেঘনা নদী উত্তাল থাকায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রবিবার (৫ জুলাই) সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ঘোষণা দেওয়া হয়। ফলে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে কার্যত সারা দেশের নৌযান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

যাত্রীদের দুর্ভোগ ও ঘাটে অপেক্ষা

নৌযান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে যাত্রীদের নলচিরা ও চেয়ারম্যান ঘাটে অপেক্ষা করতে দেখা গেছে। তবে নদী উত্তাল থাকায় এ ঘাট থেকে সি-ট্রাক, স্পিড বোট, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার কোনোটি ছেড়ে যায়নি।

স্থানীয় কর্মকর্তাদের বক্তব্য

ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আজ ভোর থেকেই নদী কিছুটা উত্তাল রয়েছে। জোয়ারের উচ্চতা স্বাভাবিক সময় থেকে বৃদ্ধি পেয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া চেয়ারম্যানঘাট-নলচিরা ঘাট নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ