বেফাঁস মন্তব্য: খুলনা পুলিশ কমিশনার প্রত্যাহার
বেফাঁস মন্তব্য: খুলনা পুলিশ কমিশনার প্রত্যাহার

বেফাঁস মন্তব্যের জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা এক আদেশে এ প্রত্যাহার করা হয়।

প্রত্যাহারের আদেশ

আদেশে বলা হয়, আগামী ২১ জুন থেকে আপনাকে বর্তমান কর্মস্থল থেকে পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করতে হবে। অর্থাৎ তাকে খুলনা থেকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট

এর আগে, গত ১৭ জুন খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা এলাকায় আয়োজিত এক সমাবেশে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের সম্পর্কে তথ্য দেয়ার ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে তিনি আশ্বাস দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিতর্কিত মন্তব্য

এ সময় তিনি বলেন, ‘কোনো ইনফরমেশন ইন্সপেক্টরকে বলার পর যদি ফাঁস হয়, তবে মুসলমান হিসেবে কথা দিচ্ছি, আমি নিজে ওই ইন্সপেক্টরকে এই গাছের সঙ্গে ঝুলিয়ে দেব, আপনারা নিজে পিটাইয়া মারবেন।’ এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিতর্ক সৃষ্টি হয়।

পুলিশ সদরদপ্তর বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এবং দ্রুত পদক্ষেপ নেয়। ফলে শনিবার তাকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ