শাশুড়ি হত্যা মামলায় জামিন করানো স্বামীর হাতে স্ত্রী খুন
শাশুড়ি হত্যা মামলায় জামিন করানো স্বামীর হাতে স্ত্রী খুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুলালি বেগম (৫৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তার স্বামী বিরাজ মিয়াকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ও অভিযুক্তের পরিচয়

নিহত দুলালি বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে। অভিযুক্ত বিরাজ কাটাবাড়ী ইউনিয়নের সদর কলোনি গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে ১৯ বছর আগে শাশুড়ি হত্যার অভিযোগও রয়েছে। ওই মামলায় দুলালি বেগমই তাকে কারাগার থেকে জামিন করিয়েছিলেন।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকালে পারিবারিক কলহের জেরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুলালির বুকে একের পর এক ছুরিকাঘাত করেন বিরাজ। এতে ঘটনাস্থলেই দুলালির মৃত্যু হয়। অবস্থা বেগতিক দেখে বাড়ির পাশের পাটখেতে আত্মগোপন করেন বিরাজ। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে থানায় নেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে বিরাজকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ