ঝালকাঠিতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মানববন্ধন অনুষ্ঠিত
ঝালকাঠিতে মাদকবিরোধী দিবসে মানববন্ধন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে জেলা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট।

মানববন্ধনে বক্তারা

মানববন্ধনে বক্তব্য দেন প্রথম আলো ঝালকাঠি প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা মাহমুদুর রহমান পারভেজ, বন্ধুসভার উপদেষ্টা মু. আল আমীন বাকলাই, প্রশান্ত দাশ হরি এবং ঝালকাঠি বন্ধুসভার সভাপতি শাকিল রনি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাহাত মাঝি।

মাদকের বিরুদ্ধে সচেতনতা

বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য অংশগ্রহণকারী

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সহসভাপতি বীথি শর্মা বনিক, আমিনুল ইসলাম, ম্যাগাজিন সম্পাদক সৈয়দ হান্নান, কার্যনির্বাহী সদস্য শাহরিয়া পাপনসহ বন্ধুসভার অন্য সদস্যরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ