৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় অবসর

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এ সব কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

উল্লেখ্য, সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কোনও সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে, সরকার জনস্বার্থে কোনও কারণ দর্শানো ছাড়াই তাকে অবসরে পাঠাতে পারে। ২০তম ব্যাচের এই কর্মকর্তারা ২০০১ সালের ৩১ মে চাকরিতে যোগ দিয়েছিলেন। সেই হিসেবে গত ৩০ মে তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন–

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা (১৪ জন)

  • মোল্যা নজরুল ইসলাম (বর্তমানে গ্রেফতার)
  • মো. সাইফুল ইসলাম (বর্তমানে গ্রেফতার)
  • মিরাজ উদ্দিন আহম্মেদ
  • শাহ মিজান শাফিউর রহমান
  • এসএম মোস্তাক আহমেদ খান
  • জিহাদুল কবির
  • মঈনুল হক
  • মো. ইলিয়াছ শরীফ
  • শ্যামল কুমার নাথ
  • মো. জাকির হোসেন খান
  • মো. শাহ আবিদ হোসেন
  • মো. জামিল হাসান
  • মো. মাহবুবুর রহমান
  • মো. মনিরুজ্জামান

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা (১৮ জন)

  • মো. বরকতুল্লাহ খান
  • টিএম মোজাহিদুল ইসলাম
  • মো. আনোয়ার হোসেন খান
  • মোহা. মনিরুজ্জামান
  • মো. মেহেদুল করিম
  • মো. আলমগীর কবীর
  • মো. রশীদুল হাসান
  • সঞ্জয় কুমার কুন্ডু
  • মো. নিজামুল হক মোল্যা
  • এসএম এমরান হোসেন
  • মুহাম্মদ সাইদুর রহমান খান
  • ড. শামসুন্নাহার
  • মোল্লা জাহাঙ্গীর হোসেন (পুলিশ সুপার, সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি)
  • সাইফুল্লাহ আল মামুন
  • খান মুহাম্মদ রেজোয়ান
  • মো. সাজিদ হোসেন
  • শেখ রফিকুল ইসলাম
  • মো. মাশরুকুর রহমান খালেদ

পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা (১ জন)

  • আব্দুল্লাহ আরেফ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই অবসরাদেশ অবিলম্বে কার্যকর হবে।