বহুল আলোচিত ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ এর একটি ধারা বাতিল প্রসঙ্গে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম অধিবেশনের ১৮তম দিনে অর্থমন্ত্রী তার সমাপনী বক্তব্যে এ অবস্থান স্পষ্ট করেন। এ সময় সংসদের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।
বিতর্কিত ধারা বাতিলের সিদ্ধান্ত
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় সমাপনী বক্তব্যে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরেন অর্থমন্ত্রী। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারাটি নিয়ে বিভিন্ন অংশীজনের মধ্যে নানা মতামত ও উদ্বেগ তৈরি হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে সরকার এই বিতর্কিত ১৮(ক) ধারাটি পুরোপুরি বিলোপ বা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান
মন্ত্রী দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “যারা জনগণের সম্পদ লুটপাট করেছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের কঠোর শাস্তির মুখোমুখি করার পাশাপাশি সাধারণ আমানতকারীদের আমানতের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”
আমানতকারীদের স্বার্থ রক্ষায় অঙ্গীকার
অর্থমন্ত্রী আরও বলেন, সরকার ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও সচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর। এই আইন সংশোধনের মাধ্যমে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্ত ব্যাংকিং খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।



