রাজধানীর চকবাজারে আগুন, ফায়ার সার্ভিসের ২ ইউনিট কাজ করছে
চকবাজারে আগুন, ফায়ার সার্ভিসের ২ ইউনিট কাজ করছে

রাজধানীর চকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারের পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের তথ্য

আজ শনিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, বেলা ১টা ৩৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ১টা ৪৬ মিনিটে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান।

নিয়ন্ত্রণে কাজ করছে একাধিক ইউনিট

লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট পথে রয়েছে বলে জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ