ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে বদলি
ডিএমপির অতিরিক্ত কমিশনার ওসমান গনি বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে বদলি করা হয়েছে। রোববার (৫ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা যায়।

বদলির আদেশে কী বলা হয়েছে?

আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গনিকে বদলি করে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে, চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ পদ ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম।

পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

সম্প্রতি তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়। মোহাম্মদ ওসমান গনি তারই স্থলাভিষিক্ত হলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ