পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড
পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত

জাতীয় পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে। এই আইনে পরীক্ষার ফলাফল, মেধাতালিকায় হ্যাকিং বা অবৈধভাবে পরিবর্তনের জন্য সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবারের সেমিনারে বক্তব্য

শুক্রবার (১৯ জুন) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনারে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্ব নেতৃত্ব দিতে পারে। বর্তমান সরকার সেভাবেই শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে।

কারিগরি শিক্ষার ওপর জোর

এছাড়া সবাইকে উচ্চ শিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি, ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ