সিলেটবাসীকে বিদায় জানালেন সদ্যবিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলম
সিলেটবাসীকে বিদায় জানালেন সদ্যবিদায়ী ডিসি সারওয়ার আলম

সদ্যবিদায়ী সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে সিলেটবাসীকে বিদায় জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’

সিলেট ত্যাগ

জানা গেছে, সারওয়ার আলম মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের ফ্লাইটে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ছেড়েছেন। এয়ারলাইন্সের সিলেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৈয়দ বেলায়েত হোসেন লিমন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব

নতুন জেলা প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত সিলেট কালেক্টরেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন। সোমবার রাত থেকে তিনি এ দায়িত্ব শুরু করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাজার ব্যবস্থাপনায় উদ্যোগ

মাজার সংশ্লিষ্টরা জানান, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের দীর্ঘদিনের চেনা আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন সারওয়ার আলম। তার এই পদক্ষেপের পর দেশজুড়ে যেমন প্রশংসা ও নানামুখী আলোচনার ঝড় ওঠে, তেমনি তৈরি হয় বিতর্কও।

প্রত্যাহার ও দান বাক্সের অর্থ

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। তার উদ্যোগে সোমবার দুপুরে খোলা হযরত শাহজালাল (রহ.) মাজারের দান বাক্সে মাত্র ৪ দিনে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেছে। এ অর্থ দিয়ে সোনালি ব্যাংক করপোরেট শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এ ছাড়া, জেলা প্রশাসন থেকে এ অ্যাকাউন্টে আরও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ