চীন বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় সব ধরনের সহায়তা দেবে: পানিসম্পদ মন্ত্রী
চীন নদী ব্যবস্থাপনায় সব সহায়তা দেবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা কিছু দরকার চীন সরকার তা করবে। রোববার (২৮ জুন) সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি

মন্ত্রী বলেন, 'সাত কোটি মানুষের জন্য পদ্মা ব্যারেজ বাস্তবায়নের প্রকল্প হাতে নিয়েছি। এই অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক, আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবোই।' তিনি উল্লেখ করেন, চীন সফরে প্রধানমন্ত্রী এ বিষয়ে আলোচনা করেছেন এবং চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে তারা বাংলাদেশের মানুষের পক্ষে রয়েছেন।

নদীভাঙনে মানবেতর জীবন

পানিসম্পদ মন্ত্রী বলেন, তিস্তা, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রসহ সারা দেশে ৪ হাজার কিলোমিটার নদীভাঙন এলাকায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। 'তাদের চোখে-মুখে হতাশার ছাপ। তারা বাজেট জানে না, বোঝে না। তারা বাঁচতে চায়! আমি যখন কথা বলছি, সেই মুহূর্তেও ২, ৩, ৪ কিলোমিটার ভাঙনের শিকার হচ্ছে,' তিনি যোগ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিরোধীদলীয় নেতার প্রতি প্রশ্ন

বক্তব্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা আবার একসঙ্গে জেলে যাবেন কি না, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের উদ্দেশে এ প্রশ্ন রেখেছেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, 'খালেদা জিয়ার নেতৃত্বে কঠিন আন্দোলন করে আজকে সবাই সংসদে এসেছি। ঐক্য খুব জরুরি। ঐক্যের ওপর আমাদের ভর করতে হবে। ঐক্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কারাজীবনের স্মৃতি

অতীতে কারাজীবনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, 'সামনে উপস্থিত বিরোধীদলীয় নেতা কাশিমপুর জেলখানার কথা তো মনে পড়ে, একসঙ্গেই তো ছিলাম, ভিন্ন তো ছিলাম না। নামাজ পড়েছি, খাওয়া-দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্ট থেকে মুক্ত হওয়ার জন্য কৌশল নির্ধারণ করেছি। আবার যাব?' এরপর মন্ত্রী বলেন, 'ইনশাআল্লাহ! আবার আমাদের যেতে (জেলে) হবে না। কারণ এ দেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে। এ দেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল, এ দেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল।'