গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টায় রেস্টুরেন্টে আগুন, কর্মচারী আটক
গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টায় রেস্টুরেন্টে আগুন, কর্মচারী আটক

গাইবান্ধা জেলা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজসংলগ্ন এলাকায় অবস্থিত জাফলং রেস্টুরেন্টে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা রেস্টুরেন্টটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

আটক কর্মচারী ও অভিযোগ

অভিযুক্ত আমির উদ্দিন (৪০) একই উপজেলার দাড়িয়াপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তিনি জাফলং রেস্টুরেন্টের কর্মচারী। ঘটনার পর জনরোষ থেকে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই রেস্টুরেন্টটির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল।

ঘটনার বিবরণ

বুধবার দুপুরে স্থানীয় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা করে রেস্টুরেন্টের ওই কর্মচারী। বিষয়টি জানতে পেরে স্থানীয় শত শত বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটিতে ভাঙচুর চালায় এবং আগুন জ্বালিয়ে দেয়। গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে রওনা দিই। কিন্তু ঘটনাস্থলের কিছুটা আগেই স্থানীয় উত্তেজিত জনতার বাধার মুখে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে। রেস্টুরেন্টটি পুড়ে গেছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করছে পুলিশ। অভিযোগ পেলে অভিযুক্ত আমিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে স্থানীয়দের অন্যান্য অভিযোগের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। আটক যুবক পুলিশ হেফাজতে আছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ