টঙ্গীতে হানি ট্র্যাপের শিকার হয়ে দুই যুবককে মারধর ও লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া বোনের জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই বিভাগে টানা ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। জামায়াত আমির ও পাকিস্তানের হাইকমিশনারের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এক বছরে ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড। ‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে বলে দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি করা হয়েছে।


