বাংলাদেশ-ভারত বন্ধুত্বে বাধা: শুভেন্দু অধিকারীকে থামাতে ভারত সরকারের প্রতি বিএনপি এমপির আহ্বান
শুভেন্দু অধিকারীকে থামাতে ভারত সরকারের প্রতি বিএনপি এমপির আহ্বান

বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্যকে ভারত-বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হিসেবে চিহ্নিত করে তাঁকে থামাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। একইসঙ্গে তিনি পুশ ইন বন্ধ করা এবং ভারত সীমান্তে মাদকের কারখানাগুলো বন্ধ করারও দাবি জানান।

শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে বিএনপি এমপির উদ্বেগ

বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক চায়—উল্লেখ করে সরকারি দলের সংসদ সদস্য জি এম সিরাজ বলেন, ‘মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদি সরকারকে আহ্বান জানাচ্ছি সবিনয়ে, একই সাথে আমি বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের যে চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাঁকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝেমধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য... ভারত-বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে।’

ভারত-বাংলাদেশ সম্পর্ক অটুট রাখার আহ্বান

শেখ হাসিনা অপ্রাসঙ্গিক হয়ে গেছে মন্তব্য করে জি এম সিরাজ বলেন, ‘আমরা সবাই চাই, ভারত–বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখি।’ প্রতিবেশীকে অস্বীকার করা যায় না উল্লেখ করে জি এম সিরাজ বলেন, ‘দুই বন্ধুতে আমাদের বন্ধুত্ব ক্ষণস্থায়ী হয়, আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কও ক্ষণস্থায়ী হতে পারে। স্বামী-স্ত্রী ডিভোর্স হতে পারে। কিন্তু ভারত-বাংলাদেশের এই প্রতিবেশীর সম্পর্কে ডিভোর্স হতে পারে না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভারতের নতুন হাইকমিশনারের বক্তব্য নিয়ে বিতর্ক

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে দুই দেশের সম্পর্ক নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেই প্রসঙ্গ তুলে ধরে জি এম সিরাজ বলেন, তাঁর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় তৈরি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুশ ইন বন্ধের দাবি

মানুষের হৃদয় জয় করার আহ্বান জানিয়ে ভারতের উদ্দেশে জি এম সিরাজ বলেন, ‘আমরা চাই, ভারতবিরোধিতা অথবা বাংলাদেশবিরোধিতা—এগুলো না হোক। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চাই। সে ক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ ভারতের বর্তমান সরকারের প্রতি যে আপনারা দয়া করে পুশ ইন বন্ধ করুন।’

সমুদ্র সম্পদ উত্তোলনে সাফল্য

জি এম সিরাজ বলেন, ২০১৪ সালে সমুদ্র জয় হয়েছে। অনেক প্রচার হয়েছে, কিন্তু ‘প্রভুদের নির্দেশ ছাড়া’ সম্পদ তোলা যায়নি।’ অফশোর বিডিংয়ের কথা উল্লেখ করে জি এম সিরাজ বলেন, বর্তমান সরকার এ ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে। এবার কারও অনুমতি লাগেনি।