বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আব্দুস সালামকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নিয়োগের বিস্তারিত
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং ২৯, ১৯৭৩) এর ধারা ১০(১) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ও রেডক্রিসেন্টের প্রেসিডেন্ট ব্যারিস্টার মো. আবদুস সালামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে চেয়ারম্যান নিয়োগ করেছেন।
অ্যাডহক ম্যানেজিং বোর্ড গঠন
একই প্রজ্ঞাপনে রেডক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক ম্যানেজিং বোর্ডও ঘোষণা করা হয়। বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা)। সদস্য হিসেবে রয়েছেন:
- অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক
- অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান
- ফারুক উদ্দিন ভূঁইয়া
- রফিকুল ইসলাম সিকদার রফিক সিকদার
- ডা. কবিরুজ্জামান
- এবিএম জাকারিয়া
- ডা. শাহ মোহাম্মদ সারোয়ার আলম
- ড. জামিল আহমেদ
- কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান
- রেজাউর রহমান চৌধুরী
- অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম
- এস এম মাহিদুল ইসলাম সজীব
প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডহক ম্যানেজিং বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন মাস। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।



