বাবুগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার, পরিবারের দাবি হয়রানি
বাবুগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বরিশালের বাবুগঞ্জে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. রাফিন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতের পরিচয়

রাফিন তালুকদার উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাতিয়া গ্রামের মো. সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে এবং সরকারি বরিশাল কলেজের ডিগ্রির শেষ বর্ষের শিক্ষার্থী। পরিবারের দাবি, মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি বাড়িতে এসেছিলেন।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতার হওয়া রাফিন তালুকদার নিষিদ্ধ বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের দাবি

অন্যদিকে রাফিন তালুকদারের পরিবারের দাবি- তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে হয়রানিমূলকভাবে আটক করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ