পূবাইলে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য
পূবাইলে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, চাঞ্চল্য

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বসুগাঁও পূর্বপাড়া এলাকায় লামিয়া আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত লামিয়া আক্তার স্থানীয় মিনহাজের মেয়ে। তিনি স্থানীয় আবীর বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

ঘটনার বিবরণ

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে অজ্ঞাত কারণে লামিয়া নিজ ঘরে বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের পদক্ষেপ

পূবাইল থানা ওসি মো. আতিকুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ