পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেফতার
পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় আসামি গ্রেফতার

বগুড়ার ধুনটে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের মামলায় পলাতক আসামি আবদুল কাদের ফকির (৭০) গ্রেফতার হয়েছেন। সোমবার রাতে ধুনট থানা পুলিশ ও র্যাব-১২ যৌথ অভিযানে সিরাজগঞ্জ শহরের নরেন্দ্র বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারের বিবরণ

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার আবদুল কাদের ফকির বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের যুগিগাঁতি গ্রামের মৃত রবিয়া ফকিরের ছেলে। তিনি তার মেয়ে বেগম খাতুনকে একই ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের মহরম আলীর সঙ্গে বিয়ে দেন। মহরম আলী চাকরির কারণে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। বাড়িতে কেউ না থাকায় আবদুল কাদের ফকির মাঝে মাঝে এসে মেয়ে-জামাইয়ের বাড়িঘর দেখাশোনা করতেন।

ঘটনার বিবরণ

গত ৩ এপ্রিল তিনি মেয়ের বাড়িতে আসেন। তিনি প্রতিবেশীর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নাতনি সম্বোধন করে ঘর পরিষ্কার করার জন্য বাড়িতে ডেকে নেন। শিশু মেয়েটি ঘর পরিষ্কার করতে ঢুকলে আবদুল কাদের ফকির তাকে ধর্ষণ করেন। পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ধর্ষণের কথা জানায়। ওই দিনই শিশুটির বাবা ধুনট থানায় আবদুল কাদের ফকিরের বিরুদ্ধে মামলা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও আইনি প্রক্রিয়া

ঘটনার পর থেকে আবদুল কাদের ফকির পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়। সোমবার রাতে সিরাজগঞ্জ শহরের নরেন্দ্র বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়। এর আগে ছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ