কারাগার শুধু বন্দি রাখার নয়, সংশোধন ও পুনর্বাসনের প্রতিষ্ঠান: ডিসি
কারাগার শুধু বন্দি রাখার নয়, সংশোধন ও পুনর্বাসনের প্রতিষ্ঠান

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেছেন, কারাগারগুলো কেবল বন্দি রাখার স্থান নয়; বরং এগুলোকে সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বন্দিদের মানবিক উন্নয়ন এবং পুনর্বাসনমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

কাশিমপুর কারাগার পরিদর্শন

মঙ্গলবার (১২ মে) কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বন্দিদের সঙ্গে মতবিনিময়

এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট কারাবন্দিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন। তিনি প্রতিকারযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুনসহ কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা ম্যাজিস্ট্রেট কারা প্রাঙ্গণে পৌঁছলে কারা কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানায় এবং গার্ড অব অনার প্রদান করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ