রাজবাড়ীতে গ্রাম্য চিকিৎসক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
রাজবাড়ীতে গ্রাম্য চিকিৎসক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ থানা এলাকায় সাত বছর আগে গ্রাম্য চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ছয়জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণা

মঙ্গলবার (১২ মে) ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামি হলেন বাবলু সরদার, টোকন সরদার ও গাজীয়ার সরকার। অপরদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন সাবেক চেয়ারম্যান আতর আলী, রায়হান সরদার, হাবিবুর রহমান ওরফে হবি সরদার, হেলাল খান, জিল্লুর রহমান ও জিয়া মণ্ডল।

খালাস ও অব্যাহতি

রায়ের অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ আসামিকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া মামলার বিচার চলাকালে মতিয়ার এবং আলাল সরদার (মাঝি) মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ১৪ অক্টোবর গোয়ালন্দ থানার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলাকালীন সাবেক চেয়ারম্যান আতর আলীর ছেলে যুবলীগ নেতা বাবলু সরদারের সঙ্গে দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম বাবলু সরদারের কথা কাটাকাটি হয়। এর জেরে আতর আলীর নেতৃত্বে বাবলু সরদার, টোকন সরদার, রায়হান সরদার, গাজীর সরদারসহ বেশ কয়েকজন আতর আলী বাজারের তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। হাফিজুল চেয়ারম্যানের সমর্থকরা সেই পথ দিয়ে ফেরার পথে তাদের আটকে মারধর করা হয়। সেই সময় সেখান দিয়ে ফিরছিলেন আবু ডাক্তার। তাকেও আটক করে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় গোয়ালন্দ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানেই তিনি মারা যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও তদন্ত

এই ঘটনায় মো. মোবারক মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০২২ সালের ৫ অক্টোবর মামলাটি তদন্ত করে ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলাটির বিচারকালে ২৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।