সিন্ডিকেট ও চাঁদাবাজিই বাজারে অস্থিরতার কারণ: শফিকুর রহমান
সিন্ডিকেট ও চাঁদাবাজিই বাজারে অস্থিরতার কারণ

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণেই দেশের বাজারগুলো অস্থির রয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ৬টায় মিরপুরের শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

বাজার পরিদর্শন ও মতবিনিময়

পরিদর্শনকালে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন। পরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

সিন্ডিকেটের কারণে কৃত্রিম মূল্যবৃদ্ধি

শফিকুর রহমান বলেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তৈরি হয়েছে। তিনি বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধীদল সোচ্চার থাকবে।

উপস্থিত নেতৃবৃন্দ

বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মোঃ মাহফুজুর রহমানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ