মানিকছড়িতে কোদালের কোপে গৃহবধূ হত্যা, স্বামী গ্রেপ্তার
মানিকছড়িতে কোদালের কোপে গৃহবধূ হত্যা, স্বামী গ্রেপ্তার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় কোদালের কোপে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূর নাম মাহিনূর আক্তার (২৪)। তিনি মানিকছড়ির পূর্ব গচ্ছাবিল এলাকার আবুল কালামের স্ত্রী। দুই সন্তানের মা ছিলেন তিনি। তার বাবার বাড়িও পূর্ব গচ্ছাবিল এলাকায়।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে মাহিনূরের সঙ্গে তার স্বামী আবুল কালামের ঝগড়া হয়। দুজনের তর্কাতর্কির একপর্যায়ে আবুল কালাম মাহিনূরের মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। এতে মাহিনূর নিহত হন।

মামলা ও গ্রেপ্তার

মাহিনূর আক্তারকে হত্যার ঘটনায় গতকাল রাতে মানিকছড়ি থানায় মামলা করেন তার বাবা আবু তাহের। মামলায় মাহিনূরের স্বামী আবুল কালাম ও শাশুড়ি খদিজা বেগমকে আসামি করা হয়েছে। আবু তাহের বলেন, ‘আমার মেয়েকে তার স্বামী ও শাশুড়ি মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জানতে চাইলে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় স্বামী আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ