আইনজীবী অধিকার পরিষদের সুপ্রিম কোর্ট বার ইউনিটের আংশিক কমিটি ঘোষণা
আইনজীবী অধিকার পরিষদের সুপ্রিম কোর্ট বার ইউনিটের আংশিক কমিটি ঘোষণা

গণঅধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন আইনজীবী অধিকার পরিষদের সুপ্রিম কোর্ট বার ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ড. শোয়েব মাহমুদ। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট খাদেমুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আলমগীর হোসেন।

কমিটি ঘোষণার বিবরণ

বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম (মমিন) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। গত ৮ মে এক বছর মেয়াদী এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি সহকারি অ্যাটর্নি জেনারেল আজগারুল ইসলাম রতন, সহসভাপতি অ্যাডভোকেট আবু হানিফ দিদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুল ইসলাম রুবেল ও দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে আছেন অ্যাডভোকেট কোহিনুর ইসলাম কনক, অ্যাডভোকেট দিলরুবা পারভীন দীপ্তি ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ