হাইকোর্টে একদিনে ৫ হাজারের বেশি পুরাতন মামলা নিষ্পত্তি
হাইকোর্টে একদিনে সাড়ে ৫ হাজার পুরাতন মামলা নিষ্পত্তি

হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে ৩ হাজার ২৪৭টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ১ হাজার ৭৬৫টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্রধান বিচারপতির নির্দেশনা

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চের বিচারপতিদের দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। নির্দেশনা অনুসরণে সংশ্লিষ্ট বেঞ্চগুলোর বিচারপতিরা পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে কার্যকর উদ্যোগ নেন।

একদিনে উল্লেখযোগ্য অগ্রগতি

এরই ধারাবাহিকতায় আজ হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন মামলা পরিচালনাকারী বেঞ্চে উল্লেখযোগ্য সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে। আজ হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩ হাজার ২৪৭টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একইসঙ্গে রিট মোশন বেঞ্চে ১ হাজার ৭৬৫টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রসঙ্গত, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা, দীর্ঘসূত্রতা হ্রাস এবং বিচারব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এখন থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ