দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো প্রধান আবুল খায়েরের মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১ মে) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
পরিবার ও পরিচিতি
তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের প্রয়াত ব্যবসায়ী কামাল উদ্দিনের সহধর্মিণী। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার বড় ছেলে সাংবাদিক আবুল খায়ের।
শোক ও দাফন
মরহুমার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। শুক্রবার বাদ জুমা দক্ষিণ ভিংলাবাড়ি হুজুর পুকুরপাড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



