সাবেক বিচারপতি মানিক ও অধ্যাপক জামালকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সাবেক বিচারপতি মানিক ও অধ্যাপক জামালকে জিজ্ঞাসাবাদের অনুমতি

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক বিচারপতি এ. এইচ. এম. শামসুদ্দিন চৌধুরী মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ. ক. ম. জামাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের আদেশ

সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

প্রসিকিউশনের শুনানি

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম. এইচ. তামিম। তিনি সাবেক বিচারপতি মানিক ও অধ্যাপক জামালকে আগামী ১৫ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন মঞ্জুর

শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

কারাগারে অবস্থান

চব্বিশের জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন শামসুদ্দিন চৌধুরী মানিক ও অধ্যাপক জামাল উদ্দিন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ