সাত খুনের ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও মামলার রায় এখনও আপিলে ঝুলে আছে। বিচারের অপেক্ষায় দিন গুনছেন নিহতদের স্বজনরা। এদিকে, রাশিয়ায় আরাঘচি যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবিই শান্তি আলোচনা ব্যর্থতার জন্য দায়ী বলে মন্তব্য করেছে। অন্যদিকে, হত্যা মামলায় ফের রিমান্ডে গেছেন মাসুদ চৌধুরী। এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করার পর প্রাণ বাঁচাতে থানায় আশ্রয় নিতে হয়েছে তাকে। নিরাপত্তা জোরদার করা হয়েছে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে। জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশের ৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারপতি মানিক ও ঢাবি অধ্যাপক জামালকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এবার নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। মাইকেল জ্যাকসনের বায়োপিক বক্স অফিসে ঝড় তুলেছে।


