বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার
বিয়ের প্রলোভনে ছাত্রী ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম দেলোয়ার হোসেন। তিনি কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন। তাকে গ্রেফতারের পর শনিবার (২৫ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারের বিবরণ

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে সোনাইমুড়ী উপজেলার পশ্চিম মির্জা নগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ২০ এপ্রিল দুই স্কুল শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই ভুক্তভোগী ছাত্রী। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার অন্যান্য আসামি

মামলার অপর আসামি হলেন শংকর চন্দ্র মজুমদার (৪৮)। তিনি তিন তক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এছাড়াও আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ