বগুড়ায় গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণ, নারীসহ গ্রেফতার ৪
বগুড়ায় গৃহবধূকে গণধর্ষণ, নারীসহ গ্রেফতার ৪

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে ভুক্তভোগী পাঁচজনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ নারীসহ চারজনকে গ্রেফতার করে।

এর আগে বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার সান্তাহার লোকো কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা

গ্রেফতাররা হলেন- উপজেলার সান্তাহার পোস্ট অফিসপাড়ার নূর ইসলাম বাবুর ছেলে সাহেদুল ইসলাম সাহেদ (২১), শেখ আবদুল বারেকের মেয়ে রুনা বেগম (৪৫), সান্তাহার পূর্ব লোকো কলোনির তহিদুল ইসলামের ছেলে মিঠু হোসেন (২৭) ও আইয়ুব আলীর ছেলে হৃদয় হোসেন (২০)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ভুক্তভোগী গৃহবধূ সকালে থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। এরপর অভিযান চালিয়ে নারীসহ চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ