মহিলা দল নেত্রীর প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী ভাগ্নি আটক
মহিলা দল নেত্রীর প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী ভাগ্নি আটক

বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলমান এসএসসি পরীক্ষায় এক কলেজছাত্রী তার খালার পক্ষে প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন। জানা গেছে, ওই কলেজছাত্রীর খালা স্থানীয় মহিলা দলের নেত্রী।

ঘটনার বিবরণ

শুক্রবার দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শকের সন্দেহ হয়। পরে তাকে আটক করে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। সদর থানার ওসি ইব্রাহিম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার একটি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী নিপা খাতুনের ভাগ্নি। নিপা খাতুন একই এলাকার নান্টু শেখের মেয়ে এবং বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সম্পাদক। তিনি বাউবির অধীনে এসএসসি পরীক্ষার্থী এবং তার কেন্দ্র বগুড়া জিলা স্কুল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরীক্ষায় প্রতারণা

শুক্রবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল। খালা নিপা খাতুনের পরিবর্তে তার ভাগ্নি পরীক্ষায় অংশ নেয়। দুপুরে পরীক্ষা চলাকালে খাতা স্বাক্ষরের সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় কক্ষ পরিদর্শকের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে ওই কলেজছাত্রী স্বীকার করে যে সে তার খালা নিপা খাতুনের পক্ষে পরীক্ষা দিচ্ছে।

পরে ওই ছাত্রীকে সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বাউবি পরীক্ষা কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ দেয়নি।

পুলিশের বক্তব্য

সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, নিপা খাতুনের পক্ষে এসএসসি পরীক্ষায় অংশ নিতে এসে আটক ভাগ্নি তাদের হেফাজতে রয়েছেন। বাউবি কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আটক ছাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ