ফাহমিদা হকের সম্পদ ৬০ লাখ টাকা, আয়কর রিটার্নে তথ্য
ফাহমিদা হকের সম্পদ ৬০ লাখ, আয়কর রিটার্নে তথ্য

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়া ফাহমিদা হকের সম্পদের পরিমাণ ৬০ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তিনি এই তথ্য উল্লেখ করেছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, বিএসসি পাস ফাহমিদা পেশায় একজন লেখক ও বিশ্লেষক। তিনি জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের সহধর্মিণী। বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও সংরক্ষিত নারী আসনে দলটি তাঁকে মনোনয়ন দিয়েছে।

আয়ের উৎস ও সম্পদের বিবরণ

ফাহমিদা হকের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, তিনি বছরে ব্যবসা থেকে আয় করেন আড়াই লাখ টাকার কিছু বেশি। চাকরি থেকে আয় করেন ৪ লাখ ৩৩ হাজার টাকা। শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত থেকে আসে ১২ হাজার টাকা। এ ছাড়া অস্থাবর সম্পদের মধ্যে ফাহমিদার কাছে নগদ ৪ লাখ ৮৩ হাজার টাকা রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তাঁর ব্যাংক হিসাবে ১২ লাখ টাকার বেশি জমা রয়েছে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

স্বামী জিল্লুর রহমানের সম্পদ

হলফনামার তথ্যানুযায়ী, ফাহমিদা হকের স্বামী জিল্লুর রহমানের নগদ আছে ৫২ লাখ টাকার বেশি। আর তাঁর ব্যাংক হিসাবে আছে ৫৫ লাখ টাকার বেশি। জিল্লুর রহমানের ৫২ লাখ টাকা দামের একটি গাড়ি রয়েছে। এই গাড়ি কিনতে ২৫ লাখ টাকার ঋণ নিয়েছেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থাবর সম্পদ ও অন্যান্য তথ্য

ফাহমিদা হকের স্থাবর সম্পদের মধ্যে ১৩ লাখ টাকার কিছু বেশি মূল্যের অকৃষিজমি রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। হলফনামায় সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর ঘরে প্রযোজ্য নয় বলে তিনি উল্লেখ করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ