বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে সংসদে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে খালেদা জিয়া অসুস্থ হলে তার চিকিৎসার জন্য জামিনের আবেদন করা হয়েছিল।
জয়নুল আবদিনের বক্তব্য
জয়নুল আবদিন বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আমরা অনুরোধ করেছিলাম চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যেন বাইরে যেতে অনুমতি দেওয়া হয়। চিকিৎসা করে তিনি ফিরে আসবেন, অন্তত তার চিকিৎসার জন্য দুই মাসের জন্য হলেও একটা বেইল (জামিন) দেন।’
সংসদ সদস্য আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বলেছিলেন- উনি তো বৃদ্ধ হয়ে গিয়েছে, উনার আবার বাঁচার দরকার কি। মাননীয় স্পিকার খুব কষ্ট পেয়েছিলাম ব্যথা লেগেছিল। তারপরে আইনজীবী বন্ধুদেরকেও বলেছিলাম, কিন্তু বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই।’
শেষ বক্তব্য
সবশেষে জয়নুল আবদিন বলেন, ‘আল্লাহর বিধান কেউ খণ্ডাতে পারে নাই। ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে। বেগম খালেদা জিয়াও বেঁচে ছিলেন আল্লাহর রহমতে।’



