নাটোরের সিংড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনুল হক ওরফে চুনু এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত ক্যামেরা পারসন মাহিদুল ইসলাম ওরফে মানিককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের ঘটনা
শনিবার রাতে পুলিশের একটি বিশেষ অভিযানে তাদের কলম এলাকা থেকে গ্রেফতার করা হয়। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়
চেয়ারম্যান চুনু কলম ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত লাল প্রামাণিকের ছেলে। অপরজন মাহিদুল ইসলাম ওরফে মানিক কার্যক্রম নিষিদ্ধ চামারী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং নিষিদ্ধ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
গ্রেফতারকৃত মানিক আওয়ামী লীগ সরকারের পতনের সময় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত ক্যামেরা পারসন ছিলেন। তিনি চামারী ইউনিয়নের বিলদহর গ্রামের আব্দুল খালেকের ছেলে।



